Home বিনোদনঅভিনেত্রী মধুবালা’র বায়োপিক: দৌড়ে এগিয়ে কল্যাণী প্রিয়দর্শন

অভিনেত্রী মধুবালা’র বায়োপিক: দৌড়ে এগিয়ে কল্যাণী প্রিয়দর্শন

Muktochinta Online
০ comments ৫৭ views

বলিউডের সোনালি যুগের উজ্জ্বল নক্ষত্র মধুবালা। কিংবদন্তি এই অভিনেত্রীর ‘মুঘল-ই-আজম’ সিনেমায় আনারকলি চরিত্র আজও দর্শকের হৃদয়ে জীবন্ত। অপরূপ সৌন্দর্য, তারকাখ্যাতি আর ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি— সব মিলিয়ে তিনি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। তাই তাকে নিয়ে বায়োপিক নির্মাণের উদ্যোগ নতুন করে কৌতূহল তৈরি করবে এটাই স্বাভাবিক। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন—কে অভিনয় করবেন এই কিংবদন্তির ভূমিকায়?
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা সংস্থার এই ছবিতে মধুবালার চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন।

সারা থেকে কল্যাণী—বদলাচ্ছে সমীকরণ

প্রথম দিকে এই চরিত্রের জন্য সারা অর্জুনের নামই বেশি আলোচনায় ছিল। এমনকি তাঁর সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও গুঞ্জন উঠেছিল। কিন্তু এখন নির্মাতারা তাঁদের সিদ্ধান্ত নতুন করে ভাবছেন এবং কল্যাণীর দিকেই ঝুঁকছেন বলে বলিউড সূত্রে জানা গেছে।

গত বছরের ‘লোকা: চ্যাপ্টার ১’ ছবির সাফল্য কল্যাণীর ক্যারিয়ারে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলেছে। শুধু বক্স অফিস নয়, তাঁর অভিনয় দক্ষতা ও পর্দায় উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের কাছেও। এর ফলে দক্ষিণ ভারতের বাইরে, উত্তর ভারতেও তাঁর জনপ্রিয়তা বেড়েছে অনেকটাই।
নির্মাতাদের মতে, মধুবালার চরিত্রে প্রয়োজন এক ধরনের নিষ্পাপ সৌন্দর্য, স্বাভাবিক অভিব্যক্তি এবং ক্ল্যাসিক স্ক্রিন প্রেজেন্স—যা কল্যাণীর মধ্যে স্পষ্টভাবে দেখা যায়। পাশাপাশি নতুন প্রজন্মের দর্শকের কাছে তাঁর গ্রহণযোগ্যতাও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

চলচ্চিত্র পরিবার থেকে আত্মপরিচয়

খ্যাতনামা পরিচালক প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী প্রিয়দর্শন ছোটবেলা থেকেই সিনেমার পরিবেশে বড় হয়েছেন। ২০১৭ সালে ‘হ্যালো’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম ছবিতেই স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য নজরে আসেন সিনেমা প্রেমিদের।

এরপর ‘চিত্রলহরী’, ‘রণরঙ্গম’, ‘বরানে অবশ্যমুন্ড’, ‘মানাডু’, ‘থাল্লুমালা’ ও ‘বর্ষঙ্গলক্কু শেষম’-এর মতো ভিন্নধর্মী ছবিতে কাজ করে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন। তবে তাঁর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে ধরা হচ্ছে ‘লোকা: চ্যাপ্টার ১’ ছবিকে। যা তাঁকে আরও বিস্তৃত দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে দিয়েছে।

আসন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা

বর্তমানে একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত কল্যাণী। ভুবনেশ অর্জুননের ‘জিনি’ ছবিতে তাঁর সঙ্গে থাকছেন রবি মোহন, ওয়ামিকা গাব্বি ও কীর্তি শেট্টি। এছাড়া রণবীর সিংয়ের সম্ভাব্য ছবি ‘প্রলয়’-এ তাঁর যুক্ত হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।

অন্যদিকে, মধুবালার বায়োপিকটি পরিচালনা করবেন জসমিত কে রিন, যাঁর প্রথম ছবি ‘ডার্লিংস’ নেটফ্লিক্সে মুক্তি পেয়ে প্রশংসিত হয়েছিল।
সব মিলিয়ে, যদি সবকিছু ঠিকঠাক এগোয় তাহলে মধুবালার চরিত্রে কল্যাণীকে দেখা যেতে পারে যা নিঃসন্দেহে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনার দ্বার খুলে দেবে।

You may also like

Leave a Comment