Home যুক্তরাষ্ট্রইরানে হামলায় ট্রাম্পের ক্ষমতা কমাতে মার্কিন আইনপ্রণেতার উদ্যোগ

ইরানে হামলায় ট্রাম্পের ক্ষমতা কমাতে মার্কিন আইনপ্রণেতার উদ্যোগ

Muktochinta Online
০ comments views

মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানে এত বড় হামলায় চালাতে পারেন কিনা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। খোদ যুক্তরাষ্ট্রেই এ নিয়ে কথা উঠেছে। সচেতন আইন প্রণেতারা এর বিরুদ্ধে কথা বলছেন। সর্বশেষ মার্কিন সিনেটর অ্যাডাম শিফ বলেন, তিনি অন্য আইনপ্রণেতাদের সঙ্গে যোগ দেবেন একটি ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলুশন’-এর ওপর ভোট বাধ্যতামূলক করতে। এই ভোট ট্রাম্পের ইরানে হামলার ক্ষমতা সীমিত করবে। এক্সে দেয়া এক পোস্টে শিফ লিখেছেন, ‘যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়।’ তিনি আরও বলেন, ‘আমি সিনেটর টিম কেইন, র‌্যান্ড পল এবং শুমারের সঙ্গে যোগ দিচ্ছি আমাদের ওয়ার পাওয়ারস রেজ্যুলুশনের ওপর ভোট নিশ্চিত করতে, যাতে স্পষ্ট করা যায়: কংগ্রেস আমাদের সামরিক বাহিনী ব্যবহারের এই সিদ্ধান্ত অনুমোদন করেনি।’

এই প্রস্তাবটি যদি মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই পাস হয়, তাহলে ভবিষ্যতে সামরিক হামলা চালানোর আগে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য হতে হবে। তবে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন না থাকলে ট্রাম্প এই প্রস্তাবে ভেটো দিতে পারেন, যা অর্জন করা সম্ভবত কঠিন হবে। মার্কিন সংবিধান অনুযায়ী, কেবল কংগ্রেসই যুদ্ধ ঘোষণা করতে পারে।

You may also like

Leave a Comment