৮
দীর্ঘ রাজনৈতিক পটপরিবর্তনের পর এক অনন্য মুহূর্তের সাক্ষী হলো রাজধানী। বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (সাবেক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) পৌঁছান।
সেখানে পৌঁছালে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
ইফতারের পূর্ব মুহূর্তে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের সমৃদ্ধি কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।