Home 2nd Featuredমার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

মার্কিন-ইসরায়েলি ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে আছড়ে পড়লো মরুভূমিতে

Muktochinta Online
০ comments views

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন ঘাঁটিগুলোতে চালানো তাদের হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য নিহত ও আহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

রেভল্যুশনারি গার্ডের জনসংযোগ দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন ঘাঁটিগুলোতে ইরান যে হামলা চালিয়েছে, তাতে অন্তত ২০০ জন সামরিক সদস্য নিহত ও আহত হয়েছেন।”

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, “হামলার সময় বেশ কিছু মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে ইরাক ও উপসাগরীয় দেশগুলোর মরুভূমি এবং জনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়েছে।”

সূত্রঃ আইএনএ

You may also like

Leave a Comment