৭
জাপানে প্রযুক্তির নতুন সংযোজন হিসেবে তৈরি হয়েছে একটি এআইচালিত রোবট, যা মানুষকে আধ্যাত্মিক ও মানসিক পরামর্শ দিচ্ছে। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে রোবটটি মানুষের প্রশ্ন শুনে বিশ্লেষণ করে উত্তর প্রদান করতে সক্ষম।
প্রতিবেদন অনুযায়ী, রোবটটি বিশেষভাবে ধর্মীয় ও নৈতিক বিষয় নিয়ে দিকনির্দেশনা দিতে প্রশিক্ষিত। এটি আধ্যাত্মিক কেন্দ্রে আগত দর্শনার্থীদের সঙ্গে কথোপকথন করে তাদের উদ্বেগ, জীবনসংকট ও ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে।
উদ্ভাবকদের দাবি, প্রযুক্তির মাধ্যমে আধ্যাত্মিক সহায়তা সহজলভ্য করাই এ প্রকল্পের লক্ষ্য। তবে সমালোচকদের মতে, মানবিক অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতার বিকল্প হিসেবে রোবট কতটা কার্যকর হবে- তা সময়ই বলবে। সূত্র : জে এন।