Home যুক্তরাষ্ট্রইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: জে ডি ভ্যান্স

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: জে ডি ভ্যান্স

Muktochinta Online
০ comments views

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

জে ডি ভ্যান্স বলেন, ইরান যেন ‘কখনোই পারমাণবিক অস্ত্র’ তৈরি করতে না পারে—এটিই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্পষ্ট লক্ষ্য।

ইরাক ও আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে না বলেও উল্লেখ করেন তিনি। জে ডি ভ্যান্স বলেন, ‘ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বহু বছরের দীর্ঘ কোনো সংঘাতে জড়াতে দেবেন না।’

ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম তিন-চার বছর ইরানকে ঠেকিয়ে রাখতে চান না; তিনি নিশ্চিত করতে চান—ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। আর এর জন্য ইরানি শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন।’

You may also like

Leave a Comment