Home নিউইয়র্কইরানের হামলার প্রভাব, সতর্কতায় এনওয়াইপিডি

ইরানের হামলার প্রভাব, সতর্কতায় এনওয়াইপিডি

Muktochinta Online
০ comments views

নওয়াইপিডি জানায়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি ফেডারেল ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রাখছে। ইরানের ওপর শনিবারের যৌথ হামলার প্রেক্ষাপটে নিউ ইয়র্ক সিটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি ।

পাশাপাশি সিটির বাসিন্দাদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, বর্তমানে আ্যমেরিকায় কোনো নির্দিষ্ট হুমকির তথ্য নেই। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

এনওয়াইপিডি জানায়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি ফেডারেল ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রাখছে। সম্ভাব্য কোনো প্রভাব যাতে নিউ ইয়র্ক সিটিতে না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা অনুযায়ী, সিটির গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে জাতিসংঘের সদর দপ্তর, বিভিন্ন দেশের কনস্যুলেট, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।

You may also like

Leave a Comment