ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় আগামী ১৩ মার্চের টিকিট বিক্রির মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। ঈদযাত্রার শতভাগ টিকেট অনলাইনে বিক্রি হচ্ছে, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ‘সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে, আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।’
রেলওয়ে সূত্র জানায়, এরপর ৪ মার্চে পাওয়া যাবে ১৪ মার্চের টিকেট; ৫ মার্চ পাওয়া যাবে ১৫ মার্চের; ৬ মার্চ মিলবে ১৬ মার্চের; ৭ মার্চ মিলবে ১৭ মার্চের; ৮ মার্চ মিলবে ১৮ মার্চের এবং ৯ মার্চ পাওয়া যাবে ১৯ মার্চের টিকেট।
গত ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।