Home বিনোদনএখন আমাকে সবাই ‘মেঘা’ বলেই ডাকে

এখন আমাকে সবাই ‘মেঘা’ বলেই ডাকে

Muktochinta Online
০ comments views

দীপ্ত টিভি’র ‘পরম্পরা’ মেগা ধারাবাহিকে ‘মেঘা’ চরিত্রে অভিনয় করে বর্তমানে আলোচনায় রয়েছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস কাজল। এই নাটকটি আবর্তিত হয়েছে তিনটি চরিত্রকে কেন্দ্র করে, যার অন্যতম হলো মেঘা। সেই চরিত্রে দুর্দান্ত অভিনয়শৈলী দেখাচ্ছেন কাজল। কখনো ইমোশন, কখনো রোমান্স আবার কখনো মায়ের জন্য আকুতি-এভাবেই এগিয়ে যায় তার চরিত্রটি। নাটকটিতে কাজ করতে গিয়ে কাজল থেকে যেন মেঘাই হয়ে উঠেছেন। দর্শক সাড়াও পাচ্ছেন তেমন। আশিষ রায় পরিচালিত পারিবারিক গল্পে নাটকটির ইউটিউবের ভিউ ও কমেন্ট বক্সে চোখ রাখলেই তার জবাব মেলে। নাটকটি করতে গিয়ে অভিজ্ঞতা কেমন হচ্ছে? উত্তরে কাজল বলেন, অভিজ্ঞতা খুবই ভালো। নাটকটির পরিচালক, ডিওপি থেকে শুরু করে কো-আর্টিস্টসহ সবাই খুব সাপোর্টিভ। আমাদের পরিচালক আমাকে একদম নিজের সন্তানের মতো করে শিখিয়ে দেন দৃশ্যগুলো। এখানে ডলি জহুর দাদুসহ বেশ ক’জন সিনিয়র আর্টিস্ট আছেন। তাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি। আর দর্শকদের সাড়া কেমন মিলছে? উত্তরে এ অভিনেত্রী বলেন, দর্শকদের সাড়া যেটা পাচ্ছি সেটা বলে বোঝানো যাবে না।

এখন তো আমাকে সবাই ‘মেঘা’ বলেই ডাকে। শপিংয়ে কিংবা যেকোনো জায়গায় মাস্ক ছাড়া গেলেই বলে, আপনি তো মেঘা! আবার অনেকে বলে, আপনি তো অভিনয় করেন, আপনাকে চিনি। এ বিষয়টি আমি খুব উপভোগ করি। এ জায়গায় আসার জন্য কষ্ট কেমন করতে হয়েছে? আত্মবিশ্বাসী সুরে কাজল বলেন, আমি প্রথমে ছোট ছোট চরিত্র করেছি। শেখার, জানার ও বোঝার চেষ্টা করেছি। অবশেষে এখন লিড ক্যারেক্টার পেয়েছি। বলতে পারেন, অনেকটা স্ট্রাগল করেই এখন ভালো দর্শক সাড়া মিলেছে। তবে আরও অনেক কাজ করতে পারতাম, সেটা করিনি। ভালো কিছুর অপেক্ষা করেছি। অবশেষে ফলও পেলাম। সিনেমায় কাজ করার ইচ্ছা আছে কি? কাজল বলেন, অনেক নাটক কিংবা সিনেমা আমার করতেই হবে-এমন নয়। তবে আমি কমার্শিয়াল সিনেমায় কাজ করতে চাই, সেটা কম হোক। তবে মানসিক ও শারীরিকভাবে নিজেকে আরও ফিট করে, স্থির হয়ে তবেই করবো। দেখা যাক কী হয়!

You may also like

Leave a Comment