আমেরিকা-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতি উত্তপ্ত। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইরানের হামলার জেরে বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। এই কারণে দুবাইয়ে গিয়ে ছেলে ইউভানসহ আটকা পড়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছে অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ বলেন, রোববার দুপুর সাড়ে ১২টা নাগাদ মেয়ের সঙ্গে কথা হয়েছে। ওরা হোটেল থেকে বের হতে পারছে না। শনিবার যুদ্ধের খবর পেয়ে মেয়েকে ফোন করেছিলাম। ফোনে শুভশ্রী বাবাকে জানান, তারা ঠিক আছেন। আশপাশে বোমা বিস্ফোরণ হয়েছে। ৫ই মার্চ তাদের ফেরার কথা রয়েছে। পরীক্ষার পর মায়ের কাছে ছুটিতে দুবাই ঘুরতে নিয়ে যাওয়ার আবদার করেছিল ছেলে ইউভান। তাই পরীক্ষার পর স্কুলের ছুটিতে ছেলেকে নিয়ে দুবাই গিয়েছেন অভিনেত্রী। শনিবার দুবাইয়ে যাওয়ার পরই পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। যুদ্ধের জেরে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। আটকে পড়েন শুভশ্রী। দুবাইতে শুভশ্রী ছাড়াও আরও বেশ ক’জন ভারতীয় তারকা আটকা পড়েছেন। সেখান থেকে দেশে ফিরতে তারা সরকারি উদ্যোগের আবেদন করেছেন।
দুবাইতে আটকা পড়েছেন শুভশ্রী
৫
previous post