বিনোদুনিয়ায় মন দেয়া-নেয়ার বিষয় নতুন কিছু নয়। তারকাদের প্রেমের গুঞ্জন বাতাসে সবসময়ই ওড়ে। এবার বিটাউনে নতুন সমীকরণ! তরুণ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অনন্যা পাণ্ডেকে নিয়ে বরাবরই দর্শকমনে কৌতূহল। অনন্যার সিনেমা থেকে ব্যক্তিগত জীবন, সবসময়েই লাইমলাইটে থাকে। বছর দুয়েক আগে আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন চাঙ্কিকন্যা। কিন্তু দুই বছর আগে সেই সম্পর্কে ভাঙন ধরে। এর মাঝেই অনন্যা পাণ্ডের নাম জড়ায় মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে। আদিত্য’র সঙ্গে প্রেম ভাঙার মাসখানেক পর আম্বানিদের অনুষ্ঠানেই নাকি এই মডেলের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর। সেখান থেকেই ওয়াকার ব্লাঙ্কারের সঙ্গে বন্ধুত্বের সূত্রপাত। তবে বিটাউনে কান পাতলে এযাবৎকাল অন্য কথাই শোনা যেতো! সামপ্রতিককালে ব্লাঙ্কার জন্মদিনে অনন্যার শুভেচ্ছাবার্তা যেন প্রেমগুঞ্জন আরও বেশি উস্কে দিয়েছিল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ব্লাঙ্কারের একটি ছবি পোস্ট করে অনন্যা লিখেছিলেন, হ্যাপি বার্থ ডে ওয়াকি। তুমিই সেরা। তবে অনন্যা কিংবা মার্কিন মডেল এই বিষয়ে কোনোদিনই কোনো মন্তব্য করেননি। তবে এবার বলিউডে নয়া খবর। শাহরুখ পুত্র আরিয়ান খানের বন্ধু লক্ষ্য’র সঙ্গে নাকি রোম্যান্সে মজেছেন অনন্যা পাণ্ডে! সত্যিই কি তাই? করণ জোহরের এক পোস্টেই সেই জল্পনার সূত্রপাত। আদতে ‘চাঁদ মেরা দিল’ নামে একটি নতুন সিনেমা তৈরি করছেন করণ জোহর। সেই ছবিতেই অনন্যা পাণ্ডের সঙ্গে জুটি বাঁধছেন লক্ষ্য। যিনি আরিয়ানের ‘ব্যাডস অফ বলিউড’-এ নজর কেড়েছিলেন। ছবির পোস্টারে অনন্যা পাণ্ডে এবং লক্ষ্যকে রাস্তার মাঝে এক অন্তরঙ্গ মুহূর্তে দেখা যাচ্ছে। করণ জোহর ক্যাপশনে লিখেছেন, ভালোবাসা কোনো বাঁধাধরা রাস্তা ধরে হাঁটে না। তবে ছবির শুটিং করতে গিয়ে নাকি সত্যিই অনন্যা লক্ষ্য’র প্রেমে পড়েছেন। সেই প্রেমে মজেই একাধিকবার সম্প্রতি ডেটিংয়ে দেখা গেছে।
নতুন প্রেমে মজেছেন অনন্যা
১৯
previous post