Home আর্ন্তজাতিকপাকিস্তানে অবতরণ করলো ৬ মার্কিন যুদ্ধবিমান

পাকিস্তানে অবতরণ করলো ৬ মার্কিন যুদ্ধবিমান

Muktochinta Online
০ comments views

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নুর খান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি যুদ্ধবিমান অবতরণ করেছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটার বরাত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
এসব যুদ্ধবিমানে যোগাযোগ স্থাপনের সরঞ্জাম, যানবাহনের নিরাপত্তা যন্ত্র এবং অতিরিক্ত উপকরণ নিয়ে আসা হয়েছে। আল জাজিরা বলছে, ইসলামাবাদে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল যাওয়ার আগে যুদ্ধবিমানগুলো অবতরণ করেছে।

এদিকে ইরান সর্বশেষ জানিয়েছে, এখন পর্যন্ত দ্বিতীয় দফার আলোচনার জন্য তাদের কোনো পরিকল্পনা নেই।
দ্বিতীয় ধাপের শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। বিশেষ করে কূটনৈতিক অঞ্চলের বিভিন্ন রাস্তাজুড়ে তারকাটা দেয়া হয়েছে।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার পুলিশ কর্মকর্তা, সেনা, আধা-সামরিক বাহিনী ইসলামাবাদে মোতায়েন করা হয়েছে। সরকারি কার্যালয় বন্ধ করা হয়েছে এবং বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেয়া হচ্ছে।

নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে পাকিস্তান সরকারের কমতি নেই। তবে এতকিছুর পরেও আলোচনা ঘিরে এখন পর্যন্ত আশার আলো দেখা যাচ্ছে না।

You may also like

Leave a Comment