দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে সম্পন্ন হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি সকালে উদয়পুরের পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে নিকটাত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে স¤পন্ন হয়েছে। সকালে শুভ মুহূর্তে তেলেগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। সন্ধ্যায় কনে অর্থাৎ রাশমিকার পরিবার কোডাভা প্রথা অনুযায়ী বাকি রীতি পালন করে। তবে বিয়ের আগের রাত সঙ্গীত অনুষ্ঠান নিয়ে জমজমাট ছিল। ‘পু®পা ২’ সিনেমার গানের সঙ্গে রাশমিকা নাচ করে রীতিমতো চমকে। এই তারকা দ¤পতির বিয়ের আসরে শুধু ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরাই উপস্থিত ছিলেন। ভেন্যুতে মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল, যাতে কোনো ছবি ফাঁস না হয়। বিয়ের আগে পুল পার্টি, ওয়াটার ভলিবল ও বিরোশ প্রিমিয়ার লিগ নামে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। উদয়পুরে রাজকীয় বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদে হবে রাজকীয় রিসেপশন, যেখানে ইন্ডাস্ট্রির নামি তারকারা উপস্থিত থাকবেন।
বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন
৫
previous post