Home খেলাধুলাব্যক্তিগত বিমানে সউদী ছাড়লেন রোনালদো

ব্যক্তিগত বিমানে সউদী ছাড়লেন রোনালদো

Muktochinta Online
০ comments views

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের দামামার মাঝে ব্যক্তিগত বিমানে স্বপরিবারে সউদী আরব ছেড়েছেন আল নাসর তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

মঙ্গলবার ভোরে রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে বলে নিশ্চিত করে সউদী প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলার পরই নিজের ব্যক্তিগত বিমানে করে সউদী ছাড়েন রোনালদো। 

এসময় পর্তুগিজ তারকার সঙ্গে ছিলেন তার গার্লফ্রেন্ড জর্জিনা ও পাঁচ ছেলে-মেয়ে।

এদিকে এএফসি জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়নস লিগের ওয়েস্ট জোনের রাউন্ড অব ১৬-এর ম্যাচগুলো আপাতত হচ্ছে না। একই সঙ্গে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ এবং এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি পরে ঘোষণা করা হবে। এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এ ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচ রয়েছে। সেটিও অনিশ্চয়তায়

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাব দিচ্ছে ইরান। সউদী আরবও ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে কারণ সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

You may also like

Leave a Comment