Home বাংলাদেশমধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: এখন পর্যন্ত ঢাকা থেকে ১৩১টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: এখন পর্যন্ত ঢাকা থেকে ১৩১টি ফ্লাইট বাতিল

Muktochinta Online
০ comments views

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এতে এখন পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের এসব দেশে ১৩১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬ টি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া আজ মঙ্গলবার কাতার ৪টি, এমিরেটস ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, ফ্লাই দুবাই ৪টি, কুয়েত ২টি ও জাজিরা (কুয়েত) ৪টি ফ্লাইট বাতিল করে। এই নিয়ে এখন পর্যন্ত ঢাকা থেকে ১৩১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

You may also like

Leave a Comment