Home খেলাধুলামেয়াদ বাড়ল আশরাফুলের

মেয়াদ বাড়ল আশরাফুলের

Muktochinta Online
০ comments views

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে গেল বছর নিয়োগ পান মোহাম্মদ আশরাফুল। শুরুতে দুই সিরিজের জন্য নেওয়া হলেও পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়।

তার চুক্তি বাড়ানো হয়েছে। আগামী ১ বছর জাতীয় দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন। ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে চুক্তি হলো আশরাফুলের। 

আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ দিয়ে নতুন চুক্তির মিশন শুরু হচ্ছে আশরাফুলের।

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

You may also like

Leave a Comment