Home আর্ন্তজাতিকযুক্তরাষ্ট্রের একমাত্র হুমকি ইরান, দাবি নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রের একমাত্র হুমকি ইরান, দাবি নেতানিয়াহুর

Muktochinta Online
০ comments views

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইরান যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর। তারা এ কথা খোলাখুলি বলে এবং তা বাস্তবায়নের জন্য কাজ করে।’

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই সোমবার (২ মার্চ) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইরানই একমাত্র দেশ যে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার কথা বলে এবং সেই লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে

তার মতে, ইরান নতুন নতুন গোপন স্থাপনা ও ভূগর্ভস্থ বাঙ্কার তৈরি করছে, যাতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ভবিষ্যতে কোনো হামলার হাত থেকে সুরক্ষিত থাকে।

তিনি দাবি করেন, ‘এখন ব্যবস্থা না নিলে পরে আর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হতো না।’

তিনি আরও বলেন, ‘তারা যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করতে, চাপ সৃষ্টি করতে এবং হুমকি দিতে চায়। তাই দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল।’

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুরু থেকেই বলেছিলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না। তার মতে, আলোচনা ও সতর্কবার্তার পরও ইরান অবস্থান না বদলানোয় শেষ পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়।’

তিনি দাবি করেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জোট বর্তমানে খুবই শক্তিশালী এবং তারা একসঙ্গে এই পদক্ষেপ নিয়েছে, যাতে ইরান ভবিষ্যতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে।’

তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল 

You may also like

Leave a Comment