Home Featuredরিয়াদ, দোহা ও দুবাইয়ের মার্কিন দূতাবাসে ইরানের হামলা: সিআইএ-র গোপন দপ্তর ধ্বংস

রিয়াদ, দোহা ও দুবাইয়ের মার্কিন দূতাবাসে ইরানের হামলা: সিআইএ-র গোপন দপ্তর ধ্বংস

Muktochinta Online
০ comments views

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সউদী আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের অভ্যন্তরে সিআইএ-র একটি গুরুত্বপূর্ণ দপ্তরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ (WP) মঙ্গলবার তাদের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, মার্কিন দূতাবাসের চত্বরে অবস্থিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CIA) স্টেশন লক্ষ্য করে সন্দেহভাজন ইরানি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। প্রতিবেদনে এই হামলাকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য একটি ‘প্রতীকী বিজয়’ হিসেবে অভিহিত করা হয়েছে।

হামলার ভয়াবহতা সম্পর্কে জানা গেছে, ড্রোন আঘাত হানার ফলে দূতাবাসের একটি ভবনের ছাদের একাংশ ধসে পড়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক অভ্যন্তরীণ সতর্কবার্তায় জানানো হয়েছে, ধসে পড়া ভবনের অভ্যন্তর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে স্বস্তির বিষয় এই যে, সিআইএ-র কোনো কর্মী এই হামলায় আহত হননি।

গত সোমবার সংঘটিত এই হামলার পর থেকে ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের দাবি, ইরান সরাসরি এই ড্রোন হামলা পরিচালনা করেছে। বর্তমানে দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, কাতারকে লক্ষ্য করে ইরান দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে এবং আরেকটি ইউএস বিমান ঘাঁটি আল উবেইদ থেকে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল উবেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ঘাঁটি। তবে, কোন হতাহতের খবর জানায়নি কাতার।

পাশাপাশি, মঙ্গলবার বিকেলে দুবাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কনস্যুলেট ভবনে ইরান ড্রোন হামলা চালানোর পর সেখানে ধোঁয়া উড়তে দেখা যায়। কনস্যুলেটের কয়েক মিটার দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি কনস্যুলেটে ওপরে আছড়ে পড়েছে। অন্য আরেকটি ভিডিওতে কম্পাউন্ডের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।

You may also like

Leave a Comment