Home 3rd Featuredরিয়াদে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর আগুন

রিয়াদে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর আগুন

রয়টার্সের খবর

Muktochinta Online
০ comments views

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি বিস্ফোরণের শব্দ শোনার পর আগুন লেগেছে। বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন দুটি সূত্র। এছাড়া রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার, যেখানে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন অবস্থিত, সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এ ঘটনা জানেন এমন তিনজন ব্যক্তি জানান, মঙ্গলবার ভোরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দূতাবাস প্রাঙ্গণে আগুনের শিখা দেখা যায়। তাদের একজন বলেন, আগুনের মাত্রা ছিল ‘সীমিত’। রয়টার্স তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত পরিস্থিতি নিশ্চিত করতে পারেনি। দূতাবাসের একজন মুখপাত্র এবং সৌদি সরকারের গণমাধ্যম দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুটি ড্রোন হামলার ফলে সীমিত আকারের আগুন লাগে এবং সামান্য ক্ষতি হয়।

রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছে। এছাড়া অঞ্চলটির সামরিক স্থাপনাগুলোতে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার কথাও জানানো হয়েছে।

You may also like

Leave a Comment