Home নিউইয়র্কহাডসন নদীতে বিমান বিধ্বস্ত

হাডসন নদীতে বিমান বিধ্বস্ত

Muktochinta Online
০ comments ৪৮ views

বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল সেসটা ১৭২ মডেলের। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
নিউ ইয়র্ক সিটির অদূরবর্তী হাডসন নদীতে দুজন যাত্রী ও চালকসহ একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।

আইউইটনেস নিউজ জানায়,সোমবার রাত ৮টার দিকে অরেঞ্জ কাউন্টির নিউ ইয়র্ক স্টেওয়ার্ট এয়ারপোর্টের পূর্বপাশে নদীর মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

এ ঘটনায় বিমানের চালক ও যাত্রীরা অল্প আহত হয়েছেন।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে চালক ও যাত্রীরা শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেন।

মিডল হোপ ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমান থেকে চালক ও যাত্রীরা আগেই বের হতে সক্ষম হন। পরে তারা নদী থেকে সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছান।

উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে হাসপাতালে নিয়ে যান।

You may also like

Leave a Comment