Home বিনোদনবঞ্চনার শিকার মেধা শঙ্কর

বঞ্চনার শিকার মেধা শঙ্কর

Muktochinta Online
০ comments views

বলিউডের তরুণ অভিনেত্রী মেধা শঙ্কর ‘টুয়েলভথ ফেল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন নতুন সিনেমা ‘গিনি ওয়েডস সানি-২’র প্রস্তুতি ও প্রচারণা নিয়ে। ছবিটির প্রচারে অংশ নিতে গিয়ে সম্প্রতি তিনি নিজের জীবনের কিছু অপ্রীতিকর অভিজ্ঞতা ও বঞ্চনার কথা তুলে ধরেন। মেধা জানান, সিনেমার কাজ করতে গিয়ে কখনো অপমানের মুখে পড়তে হয়নি তাকে। তবে বিভিন্ন অনুষ্ঠান ও ইভেন্টে অংশ নিতে গিয়ে একাধিকবার অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি অনুভব করেছেন, তাকে ছোট করে দেখার চেষ্টা করা হচ্ছে। তার ভাষায়, পরিচিত পরিবার বা প্রতিষ্ঠিত তারকা না হওয়ায় অনেক সময় তাকে আলাদা করে দেখা হয়। এমনও হয়েছে, কিছু ডিজাইনার তাকে পোশাক দিতে অস্বীকৃতি জানিয়েছেন; যা একজন শিল্পীর জন্য বিব্রতকর অভিজ্ঞতা। যদিও বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে নেন না, তবুও এসব আচরণ তাকে ভাবায় এবং অস্বস্তিতে ফেলে। মেধা বলেন, এসব ঘটনা আমাদের কানে আসে এবং আমাদের সেগুলো শুনতে হয়। এতে আমার খুব একটা যায়-আসে না, তবে আমি সবার নাম মনে রাখি।

You may also like

Leave a Comment