Home 3rd Featured‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর আজকেই’

‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর আজকেই’

Muktochinta Online
০ comments ১৫ views

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজকেই হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে ট্রাম্প এই তথ্য জানিয়েছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। তবে চুক্তির বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি ট্রাম্প।

এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের জন্য পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

রিপোর্টে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে জেডি ভ্যান্স এবং মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদে অবতরণ করতে যাচ্ছেন।

এদিকে মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দিলেও ইরান আদৌ এই বৈঠকে থাকবে কিনা- তা নিশ্চিত করেনি। দেশটি সর্বশেষ জানিয়েছে, দ্বিতীয় ধাপের শান্তি আলোচনা ঘিরে এখন পর্যন্ত আমাদের কোনো পরিকল্পনা নেই।

You may also like

Leave a Comment