পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার দিল্লি গেছেন। তার এই সফরকে শুভেচ্ছা সফর বলা হলেও তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন। এর পাশাপাশি তিনি দিল্লিতে অবস্থানের সময় ভারত সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ১০-১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করার উদ্দেশ্যে গতকাল ঢাকা ত্যাগ করবেন। পথে তিনি নয়াদিল্লিতে যাত্রা বিরতি করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম। গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে তিনি এক সংক্ষিপ্ত ব্রিফে জানান, এ সফরে দ্বিপাক্ষিক ও টেকসই সম্পর্কের বিষয়ে আলোচনা হবে।
তিনি আরও জানান, পথে পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে যাত্রা বিরতি করবেন। এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে।
এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতে যাত্রা বিরতি করবেন এবং মরিশাস সম্মেলনে অংশ নেবেন।
বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, দিল্লির সফর শেষে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এয়ার মরিশাসের একই বিমানে করে মরিশাসে যাবেন। ৯ এপ্রিল সকাল আটটায় বাণিজ্যিক বিমানের ফ্লাইটটি পোর্ট লুইসের উদ্দেশে দিল্লি ছাড়বে।
দিল্লি গেলেন পররাষ্ট্রমন্ত্রী
২৩
previous post