Home ধর্মপ্রশস্ত ঘর ও রিজিকে বরকত লাভের দোয়া

প্রশস্ত ঘর ও রিজিকে বরকত লাভের দোয়া

Muktochinta Online
০ comments ১৪ views

মানুষের জীবনে সুখ, শান্তি, প্রশান্তি ও বরকত—সবকিছুর মূল নিহিত আছে আল্লাহর রহমতের মধ্যে। তাই প্রতিদিনের ব্যস্ততার মাঝেও যদি আমরা আন্তরিকভাবে এমন কিছু দোয়া পাঠ করি, যা আমাদের গুনাহ মাফ, জীবনে স্বস্তি এবং রিজিকে বরকত এনে দেয়—তবে সেটিই হতে পারে দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি। হাদিসে বর্ণিত এমন একটি দোয়া হলো-

اللَّهُمَّ اغْفِرْ لِي زَادِي، وَوَسِّعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي

উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি জাদি, ওয়া ওয়াসসিলি ফি দারি, ওয়া বারিক লি ফিমা রজাকতানি।

অর্থ : ‌‌ হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমার ঘর প্রশস্ত করো এবং তুমি আমাকে যে রিজিক দিয়েছ তাতে বরকত দান করো।

হাদিস : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল! আজ রাতে আমি আপনার মুখে এই দোয়াটি শুনেছি। রাসুল (সা.) বলেন, তুমি কি মনে করো যে, এই দোয়া কিছু বাদ দিয়েছে। অর্থাৎ সব কল্যাণের কথা এই দোয়ায় আছে। (সুনানে তিরমিজি, হাদিস নং : ৩৫০০)

You may also like

Leave a Comment