Home 2nd Featuredফ্যাসিস্ট দোসর তাপসের সঙ্গে বিএনপি এমপির ‘গোপন বৈঠক’ ফাঁস করলেন জুলকারনাইন

ফ্যাসিস্ট দোসর তাপসের সঙ্গে বিএনপি এমপির ‘গোপন বৈঠক’ ফাঁস করলেন জুলকারনাইন

Muktochinta Online
০ comments ১৩ views

রাজধানীর গুলশানে বিতর্কিত সংগীত ব্যক্তিত্ব ও গান বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম আজাদ। আজ শনিবার বেলা ১১টার দিকে গুলশান-২ নম্বরে অবস্থিত ‘আপারক্রাস্ট ক্যাফে’তে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তাঁর ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি ভিডিও ফাঁস করলে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সচেতন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পোস্টে সায়ের জানান, আজ সকালে গুলশানের ওই ক্যাফেতে এমপি নজরুল ইসলাম আজাদ এবং ফ্যাসিস্ট দোসর কৌশিক হোসেন তাপস প্রায় ৩০ মিনিট একান্ত বৈঠক করেন। বৈঠক শেষে ক্যাফের সামনে রাখা সংসদ সদস্যের গাড়ির পাশে দাঁড়িয়েও তাঁদের দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা যায়। তাদের এই আলাপচারিতার দৃশ্য গোপনে ধারণ করা হয়।

প্রবাসী এই সাংবাদিক তার পোস্টে জানান, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে কাজ করার এবং স্বৈরাচারী গোষ্ঠীর প্রভাব ব্যবহার করে ‘গান বাংলা’ টেলিভিশনের মালিকানা দখলের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে মারধর, মালিকানা দখল এবং কোটা সংস্কার আন্দোলন চলাকালীন রাজধানীর আজমপুরে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ ও গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলা রয়েছে।
২০২৫ সালের ১৮ জুন তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। চলতি বছরের ২৯ জানুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।
সায়ের আরো লেখেন, “দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে ও উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত আসামী এবং বিতর্কিত ব্যক্তিত্ব কৌশিক হোসেন তাপসের সাথে এভাবে একজন সংসদ সদস্যের সাক্ষাৎ ওই ক্যাফেতে উপস্থিত অনেককেই বেশ অবাক করেছে, উপরন্তু কৌশিক হোসেন তাপসের সাথে পতিত স্বৈরাচার গোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে সচেতন মহলের সকলেই অবগত। সরকারী দলের সংসদ সদস্য হয়ে এভাবে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ বেশ অস্বাভাবিক ও দৃষ্টিকটু।”

You may also like

Leave a Comment