Home ধর্মযে দোয়া সব দোয়ার মর্মবাহী

যে দোয়া সব দোয়ার মর্মবাহী

Muktochinta Online
০ comments ১৬ views

মানুষের জীবনে অসংখ্য চাওয়া-পাওয়া, অগণিত দুঃখ-কষ্ট ও অনিশ্চয়তার মাঝে আমরা প্রায়ই বুঝে উঠতে পারি না ঠিক কীভাবে, কী ভাষায় আল্লাহর কাছে প্রার্থনা করব। ঠিক সেই সময়ে প্রিয় নবী মুহাম্মদ (সা.) আমাদের জন্য এমন একটি দোয়া শিখিয়েছেন, যা যেন সব দোয়ার সারাংশ।

এই দোয়ার মধ্যে লুকিয়ে আছে কল্যাণের সব আবেদন এবং অকল্যাণ থেকে আশ্রয়ের পূর্ণ প্রার্থনা। এতে আল্লাহর উপর পূর্ণ ভরসা, আত্মসমর্পণ এবং তাঁর সাহায্যের প্রতি নির্ভরতার এক অপূর্ব প্রকাশ ফুটে ওঠে।

আমরা যা জানি না, বুঝি না—সেসব অজানা ভালোও এতে চাওয়া হয়েছে; আর যেসব অজানা ক্ষতি আমাদের জন্য অপেক্ষা করছে, সেগুলো থেকেও আশ্রয় প্রার্থনা করা হয়েছে। দোয়াটি হল-

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ ، وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ ، وَأَنْتَ الْمُسْتَعَانُ، وَعَلَيْكَ الْبَلَاغُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদ, ওয়া নাউজুবিকা মিন শাররি মাসতাআজা বিকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদ, ওয়া আনতাল মুসতাআনু ওয়া আলাইকাল বালাগ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ : ‘হে আল্লাহ, আমরা তোমার কাছে সেই কল্যাণ আশা করি, যা তোমার নবী মুহাম্মদ (সা.) তোমার কাছে আশা করেছেন এবং আমরা তোমার কাছে সেই অনিষ্ট থেকে রক্ষা চাই, যে অনিষ্ট থেকে তোমার নবী মুহাম্মদ (সা.) আশ্রয় চেয়েছেন। তুমিই একমাত্র সাহায্যকারী এবং তুমিই (কল্যাণ) পৌঁছিয়ে দাও।

আর  আল্লাহ ছাড়া অনিষ্ট রোধ করার এবং কল্যাণ পৌঁছানোর কোনো ক্ষমতাবান কেউ নেই। 

হাদিস: আবুু উমামা (রা.) বলেন, রাসুল (সা.) অনেক দোয়াই করেছেন কিন্তু আমরা তার কিছুই মনে রাখতে পারিনি। তাই আমি বলাম, হে আল্লাহর রাসুল, আপনি অনেক দোয়াই করেছেন কিন্তু আমরা তার কিছুই মনে রাখতে পারিনি। তিনি বলেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না, যা সেসব দোয়ার সমষ্টি হবে? (তারপর রাসুল (সা.) এই দোয়াটি শিখিয়ে দেন)। (তিরমিজি, হাদিস নং : ৩৫২১)

You may also like

Leave a Comment