ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনা চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন| তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তি ‘সম্পূর্ণ ধ্বংস’ করেছে| ‘তাদের পুরো নৌবাহিনী, বিমানবাহিনী এবং সবকিছুসহ’ ধ্বংস করেছে| ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি ‘শিগগিরই খুলে দেয়া হবে’| তিনি আগের মতোই উল্লেখ করেন যে, খালি তেলবাহী ট্যাংকারগুলো যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে ‘তেল বোঝাই করার জন্য|’ দু’সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির আওতায় ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে দেয়, তাহলে তিনি ‘বোমা হামলা স্থগিত রাখতে’ সম্মত হয়েছেন| ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর তেহরান কার্যত এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেয়| হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি পরিবহন পথ, যার মাধ্যমে সাধারণত বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়|
হরমুজ প্রণালি শিগগিরই খুলবে: ট্রাম্প
১২