Home আর্ন্তজাতিকইরান যুদ্ধে সামরিক শক্তিতে সমাধান মিলবে না : জার্মানি

ইরান যুদ্ধে সামরিক শক্তিতে সমাধান মিলবে না : জার্মানি

Muktochinta Online
০ comments views

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কেবল ‘সামরিক শক্তি ও একতরফা পদক্ষেপ’ দিয়ে সমাধান করা সম্ভব নয় বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এই মন্তব্য করে বিষয়টিকে ‘অলীক কল্পনা’ বলে অভিহিত করেছেন। -আল জাজিরা

জার্মান পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে পিস্টোরিয়াস বলেন, ‘‌‘আমাদের আমেরিকান এবং ইসরায়েলি বন্ধুদের কাছে এই বিষয়টি বারবার জোর দিয়ে বলতে হবে এবং আমরা তা চালিয়ে যাব।’’ এদিকে, গতকাল হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মাৎর্জ সাংবাদিকদের বলেন, তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের লক্ষ্যগুলোকে সমর্থন করেন। তবে বিশ্ব অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাবের আশঙ্কায় তিনি দ্রুত এই যুদ্ধ সমাপ্তির আহ্বান জানিয়েছেন।

লেবাননে ইরানি দূতাবাসে কোনও ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে নিশানা করে হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই হুমকি দিয়েছেন। বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলি হামলার হুমকির বিষয়ে শেকারচি বলেন, ইসরায়েল নামের ‘অপরাধী রাষ্ট্রটি’ বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করার প্রমাণ দিয়েছে।

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যাপক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনাবোধ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম প্রদর্শন করেছে তেহরান।

You may also like

Leave a Comment