Home আর্ন্তজাতিকইরান যুদ্ধ ঘিরে তেল আবিবে বিক্ষোভ

ইরান যুদ্ধ ঘিরে তেল আবিবে বিক্ষোভ

নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, হাবিমা স্কয়ারে যুদ্ধবিরোধী সমাবেশ, মুখোমুখি হয় যুদ্ধপন্থী ও বিরোধী বিক্ষোভকারীরা

Muktochinta Online
০ comments views

ইরানের সঙ্গে যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির ভেতরেই ক্ষোভ বাড়ছে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে প্রবেশের প্রেক্ষাপটে তেল আবিবে বিক্ষোভে নেমেছেন শত শত মানুষ।

ইসরাইলের বাণিজ্যিক নগরী তেল আবিব-এর কেন্দ্রস্থল হাবিমা স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযানের প্রতিবাদ জানান। এতে দেশটির সমাজে যুদ্ধ নিয়ে গভীর বিভাজনের চিত্র ফুটে ওঠে।
বিক্ষোভ চলাকালে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের মুখোমুখি হন যুদ্ধপন্থি সমর্থকেরা। এ সময় তারা সেøাগান দেন এবং বিভিন্ন ব্যানার প্রদর্শন করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে এবং দু’পক্ষকে আলাদা করে দেয়, যাতে সংঘর্ষের ঘটনা না ঘটে।

তবে যুদ্ধের সমর্থকেরা ইসরাইল সরকারের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে হামলা দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

You may also like

Leave a Comment