Home বিনোদনআজ থেকে ওটিটিতে ‘জ্ঞানী গণি ৪’

আজ থেকে ওটিটিতে ‘জ্ঞানী গণি ৪’

Muktochinta Online
০ comments ১৯ views

পারিবারিক ড্রামা ও কমেডির জনপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’ আবারও ফিরছে পর্দায়। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ আজ থেকে স্ট্রিমিং শুরু হচ্ছে নতুন অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি-০৪’। ইমরান ইমন পরিচালিত এই সিক্যুয়েলে দর্শকদের হাসাতে ও ভাবাতে ফিরছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। আগের পর্বগুলোর মতো এবারও গল্পে থাকছে বুদ্ধি, হাস্যরস এবং সামাজিক বার্তার মিশেল। এবারের গল্প আবর্তিত হয়েছে গ্রামে এক রহস্যময় নতুন অতিথির আগমনকে কেন্দ্র করে। অতি বিদ্বান এই অতিথির উপস্থিতিতে তৈরি হয় নানা অদ্ভুত পরিস্থিতি। প্রশ্ন হলো—জ্ঞানী গণি কি তার বুদ্ধি দিয়ে সব সামাল দিতে পারবে, নাকি নিজেই জড়িয়ে পড়বে বড় কোনো বিপদে? সেই উত্তর মিলবে পর্দায়। পরিচালক ইমরান ইমন বলেন, জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে আমরা হাস্যরসের মাধ্যমে ভিন্নধর্মী সামাজিক অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছি।

শরাফ আহমেদ জীবনকে ঘিরে গড়ে ওঠা এই নাটকে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, রাফিউল কাদির রুবেল, আদিয়াত জামান আয়ান, মানস বন্দ্যোপাধ্যায়, শাহাদাত শিশির, মাহমুদ আলম ও সায়র নিয়োগীসহ অনেকে। নাটকটির চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে পারিবারিক বন্ধন, বুদ্ধিমত্তার লড়াই এবং সমাজের নানা বাস্তবতা। যা দর্শকদের জন্য নিয়ে আসবে বিনোদনের পাশাপাশি চিন্তার খোরাকও।

You may also like

Leave a Comment