Home শিল্প-সাহিত্য‘আমি তোমাদেরই একজন’ বইয়ের মোড়ক উন্মোচন

‘আমি তোমাদেরই একজন’ বইয়ের মোড়ক উন্মোচন

Muktochinta Online
০ comments ১৭ views

কবি ও আবৃত্তিকার মো. ফজলুল হক এফসিএ’র প্রথম কবিতা গ্রন্থ ‘আমি তোমাদেরই একজন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আবৃত্তিকার শিমুল মুস্তাফা।

অরণি পাবলিশার্স থেকে প্রকাশিত কবিতা গ্রন্থটি কবির বাছাইকৃত ১শটি কবিতা দিয়ে সাজানো হয়েছে। কবিতায়- মানুষ, মানুষের জীবনবোধ, জীববৈচিত্র্য এবং প্রকৃতিকে নিয়ে কবির নিজস্ব ভাবনা প্রকাশ পেয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি তার বই থেকে নির্বাচিত বেশ কয়েকটি কবিতা পড়ে শোনান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. শহীদুল্লাহ, মোছা. ফিরোজা বেগম, আইসিএবি’র প্রেসিডেন্ট এনকেএম মবিন, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এএইচএম মুস্তাফিজুর রহমান প্রমুখ।

You may also like

Leave a Comment