Home খেলাধুলাওয়ানডে দলে প্রথমবার সুয়ায়রিয়া

ওয়ানডে দলে প্রথমবার সুয়ায়রিয়া

Muktochinta Online
০ comments ১৭ views

ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে বাংলাদেশ নারী ওয়ানডে ক্রিকেট দলে প্রথমবার জায়গা পেলেন জুয়ায়রিয়া ফেরদৌস। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে এই ২০ বছর বয়সী সম্ভাবনাময় কিপার-ব্যাটারকে নিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজ দিয়েই সাড়ে ছয় বছর পর দলে ফিরেছেন শারমিন সুলতানা, ১৫ মাস পর ফিরেছেন সুলতানা খাতুন। তিন ম্যাচের সিরিজের বাংলাদেশ দল ঘোষণা করা হয় রোববার। যথারীতি দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা।

দল থেকে বাদ পড়েছেন রুবাইয়া হায়দার ঝিলিক, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।

গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা জুয়ায়রিয়া জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ১৩১.২৫ স্ট্রাইক রেটে ১৮৯ রান করে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের পুরস্কার জেতেন। পরে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ দলে নেওয়া হয়। নেপালে ওই টুর্নামেন্টের সাতটি ম্যাচ খেলেন ২০ বছর বয়সী এই ব্যাটার। থাইল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ৪ ছক্কায়।

বাংলাদেশের টপ অর্ডারে দ্রুত রান তোলার মতো উপযুক্ত ব্যাটারের অভাব অনেক দিনের। সেখানেই এখন আশার আলো জুয়ায়রিয়া।

আগামী শুক্রবার আসবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। রাজশাহীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২০ এপ্রিল। এরপর দুই দল সিলেটে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ ওয়ানডে দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়ায়রিয়া ফেরদৌস।

নতুন মুখ: জুয়াইরিয়া ফেরদৌস।

দলে ফেরা: শারমিন সুলতানা, শরিফা খাতুন।

স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন, তাজ নেহার।

বাদ: রুবাইয়া হায়দার ঝিলিক, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।

You may also like

Leave a Comment