Home 2nd Featuredআটলান্টায় বসছে উত্তর আমেরিকা বিএনপির সর্ববৃহৎ মিলনমেলা

আটলান্টায় বসছে উত্তর আমেরিকা বিএনপির সর্ববৃহৎ মিলনমেলা

Muktochinta Online
০ comments ১৫ views

প্রবাসে দলকে আরও সুসংগঠিত করতে এবং দলের কাণ্ডারি ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উত্তর আমেরিকা বিএনপি’র ২ দিনব্যাপী বিশাল সাংগঠনিক কর্মশালা ও কর্মী সম্মেলন। আগামী ২৫ ও ২৬ এপ্রিল ২০২৬, জর্জিয়ার আটলান্টায় এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে।

এই বিশাল ও মর্যাদাপূর্ণ আয়োজনের স্বাগতিক (Host) হিসেবে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জর্জিয়া, যুক্তরাষ্ট্র’ শাখা।

দলীয় সূত্রে জানা যায়, এই দুই দিনব্যাপী কর্মশালা ও কর্মী সম্মেলনে যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর থেকে বিএনপির সকল পর্যায়ের কমিটি, শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবেন। প্রবাসের মাটিতে এটি বিএনপির অন্যতম বৃহৎ একটি সাংগঠনিক আয়োজন হতে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, এই সাংগঠনিক কর্মশালায় উত্তর আমেরিকায় বিএনপির ভবিষ্যৎ রূপরেখা, প্রবাস থেকে দেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা, দলের অভ্যন্তরীণ ঐক্য জোরদার এবং চেইন অব কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি তৃণমূল কর্মীদের উজ্জীবিত করতে বিশেষ দিব বা দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র ও কানাডা বিএনপির শীর্ষ নেতাদের বরণ করে নিতে এবং এত বড় একটি সম্মেলন সফল করতে স্বাগতিক জর্জিয়া বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আটলান্টার স্থানীয় নেতাকর্মীদের মাঝেও এই মেগা আয়োজনকে ঘিরে চরম উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রবাসের মাটিতে ঐক্য ও শক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে এই ‘সাংগঠনিক কর্মশালা ও কর্মী সম্মেলন’, যা উত্তর আমেরিকা বিএনপির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

You may also like

Leave a Comment