Home 2nd Featuredজুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ ইসলাম

জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে: নাহিদ ইসলাম

Muktochinta Online
০ comments ১৭ views

সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নববর্ষ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীতে এনসিপির বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি।

নাহিদ বলেন, ‘জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে। নববর্ষের এই দিনে সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহবান জানাই।’

তিনি আরও বলেন, ‘সরকার গণভোটকে অমান্য করার চেষ্টা করছে। অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করে জনগণের সঙ্গে বেইমানি করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে নতুনভাবে সেইগুলোকে বিল আকারে এনে আইনে পরিণত করবে।’

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘বিগত সময়ে পহেলা বৈশাখসহ অনেকগুলো উৎসবকে দলীয়করণ করা হয়েছিল। এখন সেই উৎসবগুলোকেও নাগরিক উৎসব হিসেবে উদ্‌যাপনের চেষ্টা করছি আমরা। একইসঙ্গে আমাদের সংস্কার এবং সাংস্কৃতিক মুক্তির লড়াই চলমান থাকবে।’

বাঙালি শুধু বাংলাদেশের নিয় পুরো পৃথিবীর উল্লেখ করে তিনি বলেন, ‘সব বাঙালির সাংস্কৃতিক কেন্দ্রের জায়গাটা হচ্ছে বাংলাদেশ। ফলে বাংলাদেশকেই এই বাংলার সভ্যতার বহু ভাষা বহু সংস্কৃতির কেন্দ্র হিসেবে ঐতিহ্যের ধারকবাহক হিসেবে কাজ করে যেতে হবে।’

এর আগে পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর বাংলামোটর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে এনসিপি। মিছিলটি শাহবাগ প্রদক্ষিণ করে ইস্কাটন রোডে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের আয়োজনে নাগরিক বর্ষবরণ ১৪৩৩ নামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।

You may also like

Leave a Comment