৯
জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে সাত দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর দেশটির কর্তৃপক্ষ সেখানে ৯ দশমিক ৮ ফুটের সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের আবহাওয়া অধিদপ্তর সোমবার এই তথ্য নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের জাতীয় আবহাওয়া অধিদপ্তর দেশটির ইওয়াতে প্রিফেকচার বা উপবিভাগ এবং হোক্কাইডো ও আওমোরির কিছু অংশে তিন মিটারের সুনামির সতর্কতা জারি করেছে। এ ছাড়া জাপানের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে এক মিটারের সুনামি আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।