Home বিনোদননা বলা কথা বলবেন পূর্ণিমা

না বলা কথা বলবেন পূর্ণিমা

Muktochinta Online
০ comments ১৪ views

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা তার বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক কিছুই পেয়েছেন। সেই অর্জনের মধ্যে একটি হলো-বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একটি চিঠি। ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে পূর্ণিমাকে শুভেচ্ছাস্বরূপ সেই চিঠিটি দিয়েছিলেন তিনি। স্মরণীয় সেই চিঠি নিয়ে পূর্ণিমা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র সকল অভিনয়শিল্পীদের নাম উল্লেখ করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, এ রকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত।

আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ন্ন রাখতে পারি, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। তার এই উদারতা আমাদের সিনেমা-সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল। পূর্ণিমার জীবনের এসব অজানা অনেক গল্প তিনি শেয়ার করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচারিত হবে এই পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে পূর্ণিমা অকপটে স্বীকার করেছেন, রায়হান রাফী পরিচালিত ‘দহন’ এবং ‘প্রেশার কুকার’ সিনেমায় তিনি প্রস্তাব পেয়েছিলেন। কেন এই দু’টি সিনেমায় পরবর্তীতে অভিনয় করেননি, সেই ব্যাখ্যাও জানান পডকাস্টে। পডকাস্টটি প্রযোজনায় জেড আই ফয়সাল।

You may also like

Leave a Comment