Home ধর্মপ্রচণ্ড মাথা ব্যথায় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

প্রচণ্ড মাথা ব্যথায় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

Muktochinta Online
০ comments views

মাথা ব্যথা—ছোট একটি কষ্ট মনে হলেও, কখনো কখনো মাথা ব্যথা এতটাই তীব্র অনুভব হয় যে, সেটা আর সহ্যের সীমায় থাকে না। এই কঠিন মুহূর্তে একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হলো তার রব। কারণ তিনিই আমাদের কষ্টের একমাত্র উপশমকারী, অন্তরের প্রশান্তিদাতা। রাসুল (সা.) শরীরের যেকোনো ব্যথা থেকে বাঁচতে একটি দোয়া শিখিয়েছেন।

দোয়াটি হলো-

أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ : আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরুহ।

অর্থ : আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তাঁর বিশাল ক্ষমতার অসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি। 

হাদিস : ওসমান বিন আবুুল আস আসসাকাফি (রা.) বলেন, আমি রাসুল (সা.)-এর কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম, যে ব্যথা আমাকে প্রায় অকেজো করে ফেলেছিল। রাসুল (সা.) আমাকে বলেন, তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রেখে সাতবার এই দোয়া পড়ো। (ইবনে মাজাহ, হাদিস নম্বর : ৩৫২২)

You may also like

Leave a Comment