Home যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

Muktochinta Online
০ comments ১৭ views

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি ছোট বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা।

মারানা শহরের মেয়রের বরাতে এপি জানিয়েছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং পরে আগুন ধরে যায়।

শহরের মুখপাত্র ভিক হ্যাথাওয়ে বলেন, বিমানে দুইজন আরোহী ছিলেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

মারানা পুলিশ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি এবং অন্য কোনো বিমান এতে জড়িত ছিল না।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা পাইপার পিএ-৩২ মডেলের বিমান দুর্ঘটনাটি তদন্ত করছে।

You may also like

Leave a Comment