Home খেলাধুলানিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

Muktochinta Online
০ comments ৯৮ views

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এটি কার্যকর থাকবে প্রথম দুই ম্যাচের জন্য। সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে কোনো পরিবর্তন আনা হয়নি।

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ই এপ্রিল বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড দল। সিরিজে অংশ নিতে পাকিস্তান সুপার লীগের (পিএসএল)  মাঝপথ থেকে ফিরতে হবে মোস্তাফিজুর রহমান-নাহিদ রানাদের। ১২ই এপ্রিল পর্যন্ত তাদের অনাপত্তিপত্র (এনওসি) দেয়া ছিল।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

You may also like

Leave a Comment