ইরান যুদ্ধ নিয়ে ফের বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র পুরোপুরিভাবে জিতে গেছে। সোমবার (২০ এপ্রিল) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বার্তাসংস্থা এএফপি’কে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সম্পূর্ণ ও চূড়ান্ত বিজয়। ১০০ শতাংশ বিজয়। এনিয়ে কোনো প্রশ্ন নেই।
ইরান স্থায়ীভাবে শান্তি চুক্তি না করলে ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করবেন কি না- এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনারা এই বিষয়ে দেখতে পাবেন।
এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনা ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রাম্প যদিও বলেছেন, সোমবার সন্ধ্যায় জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছাবে। অন্যদিকে সর্বশেষ ইরান জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনা নিয়ে এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই।
তবে আজকের সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেছেন, ইরানকে শান্তি আলোচনায় আনতে ইরানকে সহযোগিতা করছে চীন।
আমরা ১০০ শতাংশ জিতেছি, ট্রাম্পের বিস্ফোরক দাবি
৭
previous post