Home 3rd Featuredইসরায়েলের ২ শহর ও জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের ২ শহর ও জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Muktochinta Online
০ comments ৪৯ views

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস দাবি করেছে যে, তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব এবং বিরশেবার একাধিক ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, এই অভিযানে জর্ডানের আজরাক শহরে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘মুওয়াফফাক আল-সালতি’-তেও কয়েক দফা আঘাত হানা হয়েছে। আইআরজিসি এই ঘাঁটিটিকে মার্কিন হামলাকারী যুদ্ধবিমানের প্রধান উৎস হিসেবে অভিহিত করেছে।

তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা ও দিনগুলোতে এই হামলার মাত্রা এবং গভীরতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

এদিকে, আরব আমিরাতে অব্যাহত ইরানি ড্রোন ও মিসাইল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন।

You may also like

Leave a Comment