Home খেলাধুলাকোহলির সঙ্গে তুলনায় যা বললেন বাবর আজম

কোহলির সঙ্গে তুলনায় যা বললেন বাবর আজম

Muktochinta Online
০ comments ২২ views

বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা দেয়ার প্রসঙ্গ বেশ পুরনো ও জনপ্রিয়। দর্শকদের পর এবার সংবাদ সম্মেলনেও তেমন প্রশ্ন শুনতে হলো পাকিস্তানের তারকা ক্রিকেটারকে। তবে বিষয়টি ভালোভাবে নেননি বাবর। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ম্যাচের পর পেশোয়ার জালমি অধিনায়ক ঠান্ডা মাথাতেই কোহলির সঙ্গে তুলনার বিষয়টি বাদ দিতে বললেন।

পিএসএলে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে লড়াইয়ে ১৪৬ রানের লক্ষ্য ব্যাট করতে নামে পেশোয়ার। ৩৭ বলে ৪৩ রান করে বাবর যখন ফেরেন, ম্যাচ তখনও অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে ৪ উইকেটে রুদ্ধশ্বাস জয় পায় তার দল। তবে বাবর নিজে কেন ম্যাচটি ‘ফিনিশ’ করে আসতে পারলেন না, ম্যাচশেষে এই প্রশ্নই বিদ্ধ করে তাকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাবরকে সরাসরি কোহলির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘বিরাট কোহলি আপনার মতোই শৈল্পিক শট খেলেন। তবে তিনি ম্যাচ ফিনিশ করে মাঠ ছাড়েন, যা আপনার মধ্যে দেখা যায় না। এই তুলনা কোথাও না কোথাও কি ঠিক আছে?’ প্রশ্নটি পুরপুরি শেষ হওয়ার আগেই বাবর বলে ওঠেন, ‘আপনি শেষ করুন। যে কারণে এসব প্রশ্ন করছেন সেগুলো বাদ দিন। আমি ম্যাচ শেষ করতে পারি না, এটি আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা।’

বাবর আরও বলেন, ‘আপনি আমাদের বলবেন যে, আপনি এটি নিয়ে কাজ করার চেষ্টা করেন, বিশেষ করে ফিনিশিংয়ের ওপর। দেখুন, মূল বিষয় হলো কন্ডিশন বা পরিস্থিতি। দলের কী প্রয়োজন, রান রেট কত, কীভাবে খেলতে হবে এবং পিচ কেমন আচরণ করছে। আপনাকে সেই অনুযায়ী আপনার খেলার পরিকল্পনা করতে হবে এবং দলের জন্য জুটি গড়তে হবে।’ পাকিস্তানের তারকা ব্যাটারের মতে, অনেক সময় চেষ্টা করলেও সফলতা ধরা দেয় না। তিনি বলেন, ‘মাঝেমধ্যে মনে হয় বলটা সহজ, তবে আপনি ঠিকমতো খেলতে পারেন না। শট মারা হলেও ফাঁকা জায়গায় বল পৌঁছায় না। আপনি চেষ্টা করেন, তবে রান করতে পারেন না।’
এদিনের ম্যাচে পিএসএলে প্রথমবারের মতো পেশোয়ারের হয়ে নামেন নাহিদ রানা। তবে টাইগার পেসারের অভিষেকটা মনের মতো হয়নি। ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটের দেখা পাননি তিনি। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচে নিষ্প্রভ থাকেন শরিফুলও। ২ ওভারে ২১ রানে তিনিও উইকেট নিতে পারেননি।

You may also like

Leave a Comment