Home আর্ন্তজাতিকমধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে আরব দেশগুলোর পাশে থাকবে ইইউ

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে আরব দেশগুলোর পাশে থাকবে ইইউ

Muktochinta Online
০ comments ২০ views

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন এবং বৈশ্বিক অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইউসি)। কাতার সফরকালে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এই ঘোষণা দেন।

আন্তোনিও কস্তা বলেন, এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের সামনে দুটি প্রধান অগ্রাধিকার রয়েছে: প্রথমত, এই অঞ্চলে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং দ্বিতীয়ত, হরমুজ প্রণালীকে নৌ-চলাচলের জন্য নিরাপদ ও উন্মুক্ত রাখা। তিনি স্পষ্টভাবে জানান যে, বর্তমান এবং ভবিষ্যতে উপসাগরীয় দেশগুলোর জন্য ইইউ একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করবে।

ইরানি হামলার কথা উল্লেখ করে কস্তা বলেন, যেকোনো ধরণের আগ্রাসনের বিরুদ্ধে ইইউ উপসাগরীয় রাষ্ট্রগুলোর জনগণ ও সরকারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। এ সময় তিনি বৈশ্বিক অর্থনীতির গুরুত্ব তুলে ধরে সতর্ক করেন যে, হরমুজ প্রণালী অবরোধ করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

লেবানন প্রসঙ্গে কস্তা জানান, লেবানন ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়াশিংটনে চলমান আলোচনাকে স্বাগত জানিয়েছে ইইউ। পাশাপাশি লেবানন সরকারকে সহায়তা এবং হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রচেষ্টায় ইইউ তাদের সমর্থন অব্যাহত রাখবে।

You may also like

Leave a Comment